Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

খাদ্য ও কৃষিতে সৃষ্ট কৃত্রিম সংকট সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৪ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪০

কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নিয়মিত মনিটরিং ও তদারকির মাধ্যমে খাদ্য ও কৃষি খাতে সিন্ডিকেট সৃষ্ট কৃত্রিম সংকট মোকাবিলা করা হবে। এছাড়া পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকার ইতোমধ্যে বাজার মনিটরিং সেল গঠন করেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রমজান উপলক্ষ্যে দেশে প্রয়োজনীয় সব পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে, কোথাও কোনো ঘাটতি নেই। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর চাপ কমাতে দুধ, ডিম ও মাংস সুলভ মূল্যে বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আগামীকাল থেকে জেলা পর্যায়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, টাঙ্গাইলের জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জেলায় মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনসহ নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এর আগে জেলা প্রশাসক শরীফা হক–এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর