Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বগুড়ায় আলিফ হত্যার প্রধান আসামি গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৩ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৪

অভিযুক্ত রাশেদ হোসেন। ছবি: সংগৃহীত

বগুড়া: জেলা শহরের নিশিন্দারা এলাকার কিশোর আলিফ (১৬) হত্যার প্রধান আসামি রাশেদ হোসেন ওরফে ডিম পোচ রাশেদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাশেদ হোসেন বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মন্ডলপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। বগুড়া জেলা গোয়েন্দা বিভাগের ইনচার্জ ইকবাল বাহার জানান, রাশেদের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ পাঁচটি মামলা রয়েছে। মূলত ছিনতাই করতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে আলিফকে হত্যা করে সে।

এর আগে, গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের নিশিন্দারা এলাকায় নিজ বাড়ির গ্যারেজ থেকে আলিফের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাস্থান এলাকা থেকে রাশেদ হোসেনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে আলিফকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে জানিয়েছে রাশেদ। গ্রেফতার পর হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর