Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৭

মরদেহ। প্রতীকী ছবি

কুমিল্লা: কুমিল্লার লালমাই উপজেলায় রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে মহি উদ্দিন (৩২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দুধবাজার বাইপাস এলাকাটি অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহি উদ্দিন বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। প্রতিদিনের মতো সেদিনও তিনি অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে রেললাইনে দাঁড়িয়ে তিনি একটি সেলফি তোলার কিছুক্ষণের মধ্যেই উপকূল এক্সপ্রেস ট্রেন এলে সরে যাওয়ার আগেই ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

বিজ্ঞাপন

লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগেই পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যান। প্রাথমিক ধারণা উপকূল এক্সপ্রেসের ধাক্কায় মহি উদ্দিনের মৃত্যু হয়েছে।

 

 

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর