Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নরসিংদীর ঘোড়াশালে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৭

নিহত আকাশ মিয়ার মরদেহ।

নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে কাভার্ড ভ্যানের ধাক্কায় মিনি ট্রাকের হেলপার আকাশ মিয়া (১৮) নিহত হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ মিয়া জামালপুর জেলার মেলান্দহ উপজেলা শেখ সাদি এলাকার লিটন মিয়ার ছেলে। তিনি টঙ্গী হাজি মাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে টঙ্গী থেকে রায়পুরার উদ্দেশে পণ্য বোঝাই একটি মিনি ট্রাক ছেড়ে আসে। পরে ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ট্রাকটি ঘোড়াশাল বাইপাস সড়কে পৌঁছে। এ সময় চালক ট্রাকটি থামিয়ে পাশের একটি দোকানে চা পান করছিলেন আর হেলপার আকাশ মিয়া ট্রাকের ডান পাশে দাঁড়িয়ে মালামাল ঠিকমতো আছে কি না তা দেখছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাণ আরএফএলের ভাড়ায় চালিত একটি কাভার্ড্যান ওই মিনি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের পাশে দাঁড়িয়ে থাকা হেলপার আকাশ মিয়ার মাথা ফেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে কাভার্ডভ্যান রেখে পালিয়ে যায় চালক।

বিজ্ঞাপন

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পলাশ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং কাভার্ডভ্যানটি জব্দ করে। এ ঘটনার পর সড়কের দুইপাশে টানা দুই ঘণ্টা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করার পর যান চলাচল স্বাভাবিক হয়। মিনি ট্রাকের চালক মামুন মিয়া জানান, ড্রাইভার ঘুম চোখে কাভার্ডভ্যান চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর