Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নোয়াখালী-৬: হান্নান মাসউদের স্ত্রীর ওপর হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৯

শ্যামলী সুলতানা জেদনী।

নোয়াখালী: নোয়াখালী-৬ হাতিয়া আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের স্ত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বুড়িরচর ৭নং ওয়ার্ডের জোড়খালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

হান্নান মাসউদের স্ত্রী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় সংগঠক শ্যামলী সুলতানা জেদনী তার ভেরিফাইড ফেসবুকে এক পোষ্টে এই তথ্য জানান।

তিনি পোস্টে লিখেছেন, আমাকে রড দিয়ে মেরেছে বিএনপির সন্ত্রাসীরা। আমার মোবাইল কেড়ে নিয়েছে। আমার সঙ্গে থাকা আমার দেবরকেও কয়েকজন মিলে মারছে বলে তিনি অভিযোগ করেন।

এনসিপির পক্ষ থেকে বলা হয়, বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে আসার পথে বিএনপির কিছু লোক হান্নান মাসুদ এর স্ত্রীর ওপর হামলা করে। তারা তার মোবাইল ছিনিয়ে নেয়। তার সঙ্গে থাকা তার দেবরকে পিটিয়ে আহত করা হয়। এছাড়া হাতিয়ার বুড়িরচর, চরঈশ্বর ও সোনাদিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় এনসিপির নেতাকর্মীদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

বিজ্ঞাপন

হাতিয়া ছাত্রশক্তির সদস্য সচিব আশিক এলাহী জানান, এ মুহুর্তে হান্নান মাসুদ এর স্ত্রী ওছখালী বাসায় অবস্থান করছে।

এ বিষয়ে বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাফি ফরাজি জানান, হান্নান মাসুদ স্ত্রী কেন্দ্র পরিদর্শন করে যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। এখানে কাউকে হামলা করা হয়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর