Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পটুয়াখালীতে জাল ভোট দেওয়া ও গোপন কক্ষে ছবি তোলার দায়ে আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫২

পটুয়াখালী: কলাপাড়ায় জাল ভোট দেওয়ার চেষ্টার দায়ে দায়ে দুইজনকে ও গোপন কক্ষে ছবি তোলার দায়ে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদরাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অপরাধে তাওহীদ ইসলাম (১৬) ও সহযোগী সোহাগ সিকদারকে (৪৬) আটক করা হয়। অপরদিকে সকাল নয়টার দিকে কুয়াকাটা পৌর শহরের ইসলামপুর দাখিল মাদরাসা কেন্দ্রে গোপন কক্ষে ছবি তোলার দায়ে বেলাল হোসেন (৪৬) নামের একজনকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রির্টানিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহীর কর্মকর্তা কাউসার হামিদ। তিনি বলেন, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করবে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট। আপাতত তারা পুলিশ হেফাজতে রয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর