Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

শরীয়তপুরে জামায়াতের ২ কর্মীর বাড়িতে ককটেল হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৫

বিস্ফোরিত এবং অবিস্ফোরিত ককটেল

শরীয়তপুর: ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে দুই জামায়াত কর্মীর বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের চর জিংকি এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই এলাকার ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঁচিকাটা ইউনিয়ন চর জিংকি এলাকার সোমবার ভোররাতে জামায়াতের কর্মী আবু হানিফ মোল্লা বসতবাড়ি ও একই এলাকার ইয়াসিন ব্যাপারীর বাড়িতে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের বিকট শব্দে চারপাশে লোকজন জেগে উঠলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় স্থানীয়রা এগিয়ে এসে একটি বিস্ফোরিত ও আরেকটি অবিস্ফোরিত ককটেল দেখতে পায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে শিবির কর্মী সোহান মোল্লা বলেন, আমরা জামায়াতের সমর্থক এবং আমি নিজে একজন শিবির কর্মী। গতকাল জামায়াতের প্রার্থীর ভাতিজারা আমাদের এলাকায় এসে নির্বাচনি প্রচার শেষে আমাদের বাড়িতে বিশ্রাম নিয়েছিলো। আর ভোর রাতেই আমাদের বাড়িসহ আরেকটি জামায়াতের সমর্থকের বাড়িতে ককটেল হামলা চালানো হয়। মূলত ভোট কেন্দ্রে যাতে সাধারণ মানুষেরা না যেতে পারে এবং তাদের মধ্যে ভীতি সঞ্চার করতে এই ককটেল হামলা চালানো হয়েছে। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।

এ ব্যাপারে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, কাঁচিকাটা এলাকার দুইটি বসতবাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দিয়েছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর