Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৫

উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও গুলি। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালিগঞ্জ খোঁচপাড়া গ্রামের আল কেশের মালিকানাধীন আমবাগানে হলুদ ও নীল রঙের টিস্যু শপিং ব্যাগের ভেতর ইংরেজি পত্রিকায় মোড়ানো অবস্থায় এসব অস্ত্র পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা হওয়ায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর