Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

দিনাজপুর কারাগারে সাবেক এমপি রমেশ চন্দ্র সেনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৩ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৪

রমেশ চন্দ্র সেন।

ঢাকা: সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুল কাদের তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রমেশ চন্দ্র সেনের মরদেহ ঠাকুরগাঁও নেওয়ার প্রস্তুতি চলছে।

এর আগে, তিনি আজ সকালে অসুস্থ হয়ে পড়লে কারাগার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়।

কারাগার সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। সেখান থেকে ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। তিনি হত্যাসহ তিনটি মামলায় কারাগারে ছিলেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর