Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

যশোর ১ আসনে জামায়াতের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন

লোকাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৮ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৩

যশোর: যশোর ১ (শার্শা) আসনে জোরে শোরে চলছে জামায়াত ইসলামীর নির্বাচনি প্রচার। প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলিতে দাঁড়িপাল্লার প্রতীক ঝুলতে দেখা যাচ্ছে, যা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন বলে দাবি করেছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সাধারণ ভোটারদের আকৃষ্ট করতে উপজেলার সবগুলো বাজারে বাঁশের লাঠির সাথে প্লাস্টিকের তৈরি ঝুড়ি লাগিয়ে দাঁড়িপাল্লার প্রচার চালাচ্ছে।

নুরুজ্জামান লিটন ক্ষোভের সঙ্গে বলেন, দাঁড়িপাল্লা প্রতীক ঝুলিয়ে জামায়াত ইসলামী নির্বাচনি প্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ আচরণ পরিপন্থি। উপজেলা প্রশাসন থেকে কোনো কার্যকর ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে না। জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার কে এ বিষয়ে অভিযোগ করা হলেও, এখনো পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা পালন করতে দেখা যায়নি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ বিষয়ে আমি কয়েকবার শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ করেছি। বিষয়টি তারা কেন আমলে নিচ্ছে না তা বুঝতে পারছি না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর