Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নির্বাচনে সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে: সেনাপ্রধান

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৩

মতবিনিময় সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

শরীয়তপুর: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, নির্বাচনি দায়িত্ব পালনের সময় ধৈর্য ধারণ ও নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুর জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সভায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও শরীয়তপুর, ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলার প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা, মাঠপর্যায়ের প্রস্তুতি এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সেনাপ্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

পরিদর্শনের অংশ হিসেবে সেনাপ্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’র আওতায় নির্বাচনি নিরাপত্তায় মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সফরকালে জেনারেল অফিসার কমান্ডিং (আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড), মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স, ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডারসহ সেনাসদর এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর