Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

কুষ্টিয়ায় বাসচাপায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৬ ০০:২৬ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১২:২৫

বাসচাপায় নিহত বৃদ্ধার মরদেহ। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: জেলার কুমারখালী উপজেলায় বাসচাপায় আমেনা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সৈয়দ মাসুদ উদ রুমি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমেনা বেগম কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাশআড়া কাসিমপুর গ্রামের মৃত আলী মুদ্দীনের স্ত্রী।

স্থানীয়রা জানান, সেতুর পূর্ব পাশে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস আমেনা বেগমকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। নিহত আমেনা বেগম স্থানীয় একটি হোটেলে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর