Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

‎ঝালকাঠিতে সেনাবাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১০:৫১

সেনাবাহিনীর অভিযানে আটক চার মাদক ব্যবসায়ী।

‎বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলায় সেনাবাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় গাঁজা, মাদক প্রস্তুত ও সেবনের সরঞ্জাম, দেশি-বিদেশি অস্ত্র, মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

‎নলছিটির অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পের একটি দল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় অভিযান চালায়।

‎আটকরা হলেন- উপজেলার দপদপিয়া গ্রামের আমির আলী সিকদারের ছেলে রাকিব সিকদার, তিমিরকাঠি গ্রামের মোহাম্মদ আলী তালুকদারের ছেলে সোহাগ তালুকদার, জালাল হাওলাদারের ছেলে শিপন হোসেন এবং ভরতকাঠি গ্রামের মোতাহার আলী সিকদারের ছেলে বশির সিকদার।

‎অভিযানে নেতৃত্বদানকারী ক্যাপ্টেন তানভীর ও ক্যাপ্টেন সাইয়ার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সেবন ও ব্যবসা, ছিনতাই এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা।

‎সেনাবাহিনী জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎এদিকে আটকদের চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে। ‎নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে আজ তাদের আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর