Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মুন্সীগঞ্জের ৩টি আসনে ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ২৩:৩৩

মুন্সীগঞ্জ: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মুন্সীগঞ্জের ৩টি সংসদীয় আসনে মোট ৪জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন। এতে জেলায় মনোনয়ন দাখিলকারী ২৩ জন প্রার্থীর মধ্যে ৪জন সরে দাঁড়ান। ফলে বর্তমানে মুন্সীগঞ্জের তিনটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জানান, বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং একই সঙ্গে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

বিজ্ঞাপন

মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন। উল্লেখ্য, মনোনয়ন যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বাতিল হলেও আপিলের মাধ্যমে তিনি বৈধতা ফিরে পেয়েছিলেন।

মুন্সীগঞ্জ-২ আসনে দুইজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক এভিএম ফজলুল করিম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. আমিনুল ইসলাম। ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী তারা উভয়েই নির্বাচন থেকে সরে দাঁড়ান।

এদিকে মুন্সীগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাজী আব্বাস কাজী দলীয় সিদ্ধান্তের কারণে তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর