Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নোয়াখালীতে রাস্তা মেরামতের রোলারচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ২২:৪৭

নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলায় সরকারি রাস্তা মেরামতের রোলারের চাপায় মো.আজিম (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে আলাউদ্দিনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আজিম একই ওয়ার্ডের উত্তর বেজুখালিয়া এলাকার বেলাল উদ্দিনের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে উপজেলার হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে সরকারি সড়ক সংস্কারকাজে নিয়োজিত একটি রোলার বেপরোয়া গতিতে চলছিল। এ সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শিশুটির ওপর উঠে যায় রোলারটি। এতে রোলারের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয় আজিম এবং তার মাথার এক পাশ থেঁতলে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর থেকে রোলার চালক জসিম উদ্দিন পলাতক রয়েছেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর