Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নোায়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন, গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১০:২৩

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারের বিরোধকে কেন্দ্র করে আব্দুল কাদের জিলানী ওরফে কানকাটা কাদিরাকে (৩৫) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সাতদিন পর এক সৌদি প্রবাসীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে ভোরে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, উপজেলার শরীফপুর ইউনিয়নের চেরাং বাড়ির বাসিন্দা সৌদি প্রবাসী মো. ইদ্রিস ওরফে মানিক (৩৪), মোহাম্মদ রাকিব (২৬) এবং একই বাড়ির মো. জাফর (২৮)।

নিহত জিলানী উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. গোফরানের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, এক মাস আগে সৌদি আরব প্রবাসী মানিক দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর তাকে ইয়াবা সেবনের জন্য টাকা দাবি করেন নিহত কাদিরা। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই সুযোগে কাদিরার প্রতিপক্ষ গ্রুপের রাকিব ও জাফরসহ একাধিক অস্ত্রধারী পরিকল্পনা অনুযায়ী কাদিরাকে হত্যার উদ্দেশ্যে সরাসরি হুমকি দিয়ে হত্যার মিশনে নামে।

পরবর্তীতে, গত শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাজীপুর গ্রামের মুন্নার দোকানের সামনে ১০-১৫ জন সন্ত্রাসী কাদিরাকে পিটিয়ে এবং উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। পরে মরদেহ ডোবায় ফেলে দেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন বলেন, নিহতের পরিবার বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। হত্যাকাণ্ডের সাতদিন পর গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করা হয়। তিন আসামির মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর