Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রামিসা হত্যা পুরো সমাজের মানবিকতা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়: শাকিব খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২১ মে ২০২৬ ২৩:৫৫ | আপডেট: ২২ মে ২০২৬ ০১:০১

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার নির্মম ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার দাবি করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। বৃহস্পতিবার (২১ মে) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই দাবি জানান। শাকিব খান বলেন, একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা আমাদের সবার। তিনি আরও বলেন, শিশু রামিসার সাথে হওয়া এই নৃশংস ঘটনা পুরো সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। তিনি বলেন, প্রয়োজন দ্রুত স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি, যে শাস্তি ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করবে এবং সমাজে স্পষ্ট বার্তা দেবে।

বিজ্ঞাপন
শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্ট

শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্ট

ঘটনার বিচার প্রক্রিয়া নিয়ে শাকিব খান বলেন, এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা। তিনি আরও বলেন, তাই এখন সময় আইনের কঠোর প্রয়োগ, যাতে আর কোনো রামিসাকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়। তিনি বলেন, যেন আর কোনো সন্তানের পিতাকে বলতে না হয়, ‘আমরা বিচার চাই না, এদেশে বিচার নাই!’।

শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্ট

শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্ট

উল্লেখ্য, রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং প্রধান আসামি ইতিপূর্বে আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর