Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রাক্ষসের গর্জন এবং দর্শকদের ভালোবাসার জোয়ারে ভাসছেন সিয়াম

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৩ মার্চ ২০২৬ ১৮:৫৪ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৯:০২

ঈদের রূপালি পর্দায় এখন বইছে এক রহস্যময় হাওয়া, আর সেই হাওয়ায় পাল তুলে দর্শকদের ভালোবাসায় ভাসছেন হালের হার্টথ্রব সিয়াম আহমেদ। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবারের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার ডার্ক-থ্রিলার সিনেমা রাক্ষস। নাম শুনেই যারা ভেবেছিলেন এটি গতানুগতিক কোনো বাণিজ্যিক সিনেমা, তাদের ভুল ভেঙে দিয়ে সিয়াম বড় পর্দায় হাজির হয়েছেন এক নতুন ও শক্তিশালী অবতারে। সিনেমার প্রতিটি পরতে পরতে থাকা রোমাঞ্চ আর সিয়ামের দুর্দান্ত অভিনয় দর্শকদের এতটাই মোহিত করেছে যে, মুক্তির প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহের সামনে দেখা যাচ্ছে উপচেপড়া ভিড়।

দর্শকদের এই অভাবনীয় সাড়ায় সিয়াম নিজে যেমন উচ্ছ্বসিত, তেমনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন তার পরিশ্রমের সার্থকতা দেখে। গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি জানান যে, দর্শকই সিনেমার প্রাণ এবং তাদের ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়াই একজন অভিনেতার কাছে শ্রেষ্ঠ পুরস্কার।

বিজ্ঞাপন

সিয়ামের মতে, রাক্ষস শুধু একটি সিনেমা নয় বরং ঢাকাই বাণিজ্যিক চলচ্চিত্রের জগতে এক নতুন মানদণ্ড তৈরির প্রয়াস। যারা কোনো রিভিউ না দেখে কেবল আস্থার ওপর ভর করে প্রথম দিনেই প্রেক্ষাগৃহে ছুটে এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিয়াম বলেন যে, এই ভালোবাসা তাদের পুরো টিমকে সামনে আরও ভালো কাজ করার প্রেরণা দেয়। বক্স অফিসের হিসেবে বা সামাজিক যোগাযোগমাধ্যমের চর্চায় সবখানেই এখন সিয়ামের এই নতুন পরিচয় আর রাক্ষস উন্মাদনা তুঙ্গে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর