Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

‘ফিল আছে ভাই ফিল আছে’, রাক্ষস-এর আইটেম গানে নেটিজেনরা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২১ মার্চ ২০২৬ ১৭:২৮

ঈদের আগে বিনোদন দুনিয়ায় একটু বাড়তি ঝলক থাকেই। আর সেই ঝলক এবার যেন আগেভাগেই ছড়িয়ে দিল সিনেমা রাক্ষস-এর আইটেম গান ‘বিলেত রাজা’। মুক্তির পর থেকেই গানের তালে তালে মেতেছে দর্শক, আর নেটদুনিয়ায় উঠেছে একটাই সুর— ‘ফিল আছে ভাই, ফিল আছে!’

এই গানে মূল আকর্ষণ দুই ভিন্ন জগতের মিশেল। একদিকে দেশের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ-এর প্রাণবন্ত উপস্থিতি, অন্যদিকে বলিউডের গ্ল্যামার নিয়ে হাজির নাতালিয়া জানোশেক। দুজনের রসায়ন, সঙ্গে হাই-ভোল্টেজ নাচ।সব মিলিয়ে গানটিকে করেছে চোখধাঁধানো।

গানটির সুর-সংগীতে আধুনিকতার ছোঁয়া দিয়েছেন আদিব কবির। আর কণ্ঠে জি এম আশরাফ ও দোলা রহমান যোগ করেছেন বাড়তি প্রাণ। বিট, ভিজ্যুয়াল আর পারফরম্যান্সসবকিছু মিলে ‘বিলেত রাজা’ যেন একদম উৎসবমুখর প্যাকেজ।

বিজ্ঞাপন

মুক্তির পর অল্প সময়েই লাখ লাখ ভিউ।সংখ্যাটাই বলে দিচ্ছে দর্শকদের আগ্রহ কতটা। তবে সংখ্যার চেয়েও বেশি নজর কেড়েছে দর্শকদের প্রতিক্রিয়া। কেউ বলছেন ‘পুরাই খাইয়া দিছে’, কেউ বা সরাসরি এটাকে বছরের সেরা আইটেম গান বলতেও দ্বিধা করছেন না।

এই উচ্ছ্বাসের পেছনে বড় কারণ হয়তো গানের সেই ‘ফিল’।যা দর্শককে নাড়িয়ে দেয়, নাচতে বাধ্য করে। পরিচালক মেহেদী হাসান হৃদয়-এর নির্মাণে তৈরি এই সিনেমায় আরও আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি, যা সিনেমাটিকে দিয়েছে বাড়তি মাত্রা।

সব মিলিয়ে, ঈদের আগেই ‘রাক্ষস’-এর এই আইটেম গান যেন দর্শকদের জন্য এক ঝলক বিনোদনের আগাম উপহার। আর সেই উপহারের মোড়কে একটাই বার্তা। গানে, নাচে, আর আবেগে সত্যিই ‘ফিল আছে ভাই’!

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর