Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

দই দিয়ে চানাচুর! জয়ার ভিন্ন রকম ইফতারি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৪

অভিনেত্রী জয়া আহসান সবসময়ই ফিটনেস আর পরিমিতিবোধের জন্য প্রশংসিত। তবে এবারের রমজানে তার ইফতার টেবিলের এক ভিন্নধর্মী মেনু নজর কেড়েছে ভক্তদের। সাধারণ ভাজাপোড়ার ভিড়ে জয়া বেছে নিয়েছেন নিজের হাতে বানানো টক দই, যা তিনি খেয়েছেন চানাচুর মিশিয়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করার একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা যায়, বোনের বাসায় ইফতারের আমেজে মেতে উঠেছেন জয়া। স্বাস্থ্যসচেতন বোনের হাতের ইফতার মেনুতে ছিল নানা পদের ফল, ফ্রুট সালাদ, বিটরুট ও গাজরের পুষ্টিকর শরবত এবং সুস্বাদু হালিম।

তবে সবকিছুর মাঝে আলাদা করে নজর কেড়েছে অভিনেত্রীর দই খাওয়ার বিশেষ ধরণ। ভিডিওর ক্যাপশনে জয়া তার দই তৈরির মজার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে লেখেন, আগে দই বানালে মানুষ জিজ্ঞেস করত এটা খাওয়ার নাকি দেওয়ালে লাগানোর! এবার কিন্তু সত্যিকারের দই— ‘চুন থেকে দই’, এটাই তার ‘গ্লো আপ’ স্টোরি।

বিজ্ঞাপন

বাড়িতে বানানো এই টক দইয়ের সঙ্গেই চানাচুর মিশিয়ে খেতে পছন্দ করেন তিনি। ইফতারের আনন্দঘন মুহূর্ত শেয়ার করার পাশাপাশি ভক্তদের শুভকামনাও জানিয়েছেন জয়া। একই সঙ্গে নিজের কথা, কাজ ও খাদ্যতালিকায় সংযম ধরে রাখার আহ্বান জানান এই তারকা।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর