Saturday 21 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

কণ্ঠশিল্পী নোবেল ফের গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২২ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৪

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। ফাইল ছবি

ঢাকা: বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে নিজের স্টুডিওতে একদিন আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগে করা মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে ফের গ্রেফতার করছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডেমরা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সাইফুর রহমান বলেন, ‘নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে একটি ওয়ারেন্ট জারি হয়। সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।’

তিনি বলেন, ‘নোবেল বর্তমানে থানা হাজতে আছে। আগামীকাল মঙ্গলবার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর