Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ১০:৪৬ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ ১৪:৩৮

ঢাকা: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর ফলে উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্রবন্দর— চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে স্থানীয়ভাবে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে আবহাওয়া অফিস এক সতর্কবার্তায় জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে জেলেদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, আবহাওয়া অধিদফতর চার বিভাগে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে। পাশাপাশি পার্বত্য অঞ্চলে পাহাড়ধসের ঝুঁকিরও সতর্কতা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর